Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘি’তে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

BN DESK
05 September 2026, 04:51 AM পড়তে ১ মিনিট
বগুড়ার আদমদীঘি’তে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিদ্যুতে খুঁটি থেকে সংযোগের তার অপসারণ করতে গিয়ে আনিছুর রহমান (৫২) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার উজ্জলতা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আনিছুর রহমান উজ্জলতা গ্রামের মৃত রজিব উদ্দিনের ছেলে ও দুই সন্তানের জনক। তিনি গ্রামাঞ্চলের বিভিন্ন বাড়িতে বিদ্যুতের সংযোগ দেওয়া ও মেরামতের কাজ করতেন।

জানা গেছে, উপজেলার উজ্জলতা গ্রামের বিদ্যুৎমিস্ত্রি আনিছুর রহমান আজ মঙ্গলবার সকাল ৯টায় তার গ্রামের জনৈক ব্যক্তির বাড়ির বৈদ্যুতিক সংযোগ পুরাতন খুঁটি থেকে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় তাকে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘি’তে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

B
BN DESK | 08 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার