Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আলোচিত তুফানের শ্বশুর-শাশুড়ি ও স্ত্রী গ্রেফতার

BN DESK
04 September 2026, 09:48 AM পড়তে ১ মিনিট
বগুড়ার আলোচিত তুফানের শ্বশুর-শাশুড়ি ও স্ত্রী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের শীর্ষ সন্ত্রাসী কারাবন্দি তুফান সরকারের শ্বশুর আলোচিত ফেনসিডিল কারবারি আলম, শাশুড়ি তাসলিমা আক্তার তাসলি ও তার স্ত্রী সোনালী সরকারকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। আজ বুধবার (৯ জুলাই) ভোরে শহরের সেউজগাড়ি পালপাড়া নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানকালে তাদের বাড়ি থেকে বেশকিছু ফেনসিডিল ও ধারালো অস্ত্র পাওয়া যায়।

সূত্র জানায়, গোপন সংবাদেরভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গভীর রাত থেকে ভোর পর্যন্ত এই অভিযান চলে। এসময় আলমের চারতলা বাড়িসহ তার দুটি বাড়িতে অভিযান চলে। অভিযানকালে মাদক কারবারি ওই তিনজনকে গ্রেফতার, ফেনসিডিল এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আলম ও তার স্ত্রী তাসলি ১০-১২টি করে মাদক মামলার আসামি। তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আলোচিত তুফানের শ্বশুর-শাশুড়ি ও স্ত্রী গ্রেফতার

B
BN DESK | 09 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার