Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার কলেজছাত্র শান্ত হত্যা মামলায় হিরার জামিন নামঞ্জুর

BN DESK
05 September 2026, 07:56 PM পড়তে ১ মিনিট
বগুড়ার কলেজছাত্র শান্ত হত্যা মামলায় হিরার জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়া শহরে কলেজ ছাত্র আজহারুল ইসলাম শান্ত (২৪) হত্যা মামলার হাজতি আসামি মোঃ হিরার জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আসামি হিরা শহরের মালতিনগর দক্ষিণপাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং- ৩ এর বিচারক মোহাঃ জালাল উদ্দিন হাজতি ওই আসামির জামিনের আবেদন শুনানী শেষে নামঞ্জুর করেন।

উল্লেখ্য, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুপতলা শাহপাড়ার বাসিন্দা বর্তমানে শাজাহানপুর উপজেলার ফুলদীঘি পূর্বপাড়ায় বসবাসকারী মোঃ আবুল হোসেনের ছেলে আজাহারুল ইসলাম শান্ত গত ২ মার্চ বিকেল সাড়ে ৪ টার দিকে বগুড়া শহরের চকফরিদ এতিম খানা রোডে খুন হয়।

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি এড. নাসিম আহম্মেদ এবং আসামি পক্ষে এড. মোঃ ইখতিয়ার উদ্দিন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার কলেজছাত্র শান্ত হত্যা মামলায় হিরার জামিন নামঞ্জুর

B
BN DESK | 02 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার