Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার কাহালুতে ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেফতার

BN DESK
04 September 2026, 10:06 AM পড়তে ১ মিনিট
বগুড়ার কাহালুতে ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেফতার

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু থানা পুলিশ ছালিমা বেগম ওরফে ছালি (৬০) নামের এক নারী মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে।

ছালি কাহালু পৌরসভা এলাকার লক্ষ্মীপুর (মলপুকুর) গ্রামের মৃত হারেজ আলীর স্ত্রী। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কাহালু থানার এএসআই মোজ্জাম্মেল হক ও শাহিবুল ইসলাম কাহালু বাজারের সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের পাশে মাইশা হোটেলের সামনে থেকে ৫০টি ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে কাহালু থানায় তার বিরুদ্ধে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে আজ শনিবার (৫জুলাই) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ছালি এর আগেও মাদকদ্রব্যসহ পুলিশের হাতে আরও বেশ কয়েকবার গ্রেফতার হয়ে জেলহাজতে যায়। তবে পরবর্তীতে সে জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

এলাকা: বগুড়া কাহালু
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার কাহালুতে ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেফতার

B
BN DESK | 05 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার