কাহালু (বগুড়া) প্রতিনিধি : ছাত্র শিবির কাহালু উপজেলা শাখার উদ্যোগে ২০২৫ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত উপজেলার ৪শ’ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) সকালে কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত বগুড়া-৪ আসনের এমপি প্রার্থী ড.মোস্তফা ফায়সাল পারভেজ ছাত্র শিবির কাহালু উপজেলা উত্তর শাখার সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং দক্ষিণ শাখার সভাপতি সাইফ হাসান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ছাত্র শিবির পশ্চিম শাখার সভাপতি সাইয়্যেদ কুতুব শাব্বির, সেক্রেটারী আপেল আল ইমরান, মিডিয়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু হুজাইফা, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল মোমেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস শাহীদ খান, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম রেজাউল আখলাক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা বেলায়েত হোসেন, প্রভাষক আব্দুল মোমিন প্রমুখ।
বগুড়ার কাহালুতে ছাত্র শিবিরের উদ্যোগে ৪শ’ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
BN DESK
04 September 2026, 02:39 PM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ধার-দেনা করে শুরু, পোনাচাষি আব্দুর রশীদ এখন কোটিপতি
নওগাঁয় নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
বগুড়ায় থানা হেফাজত থেকে পালানো আসামি গ্রেফতার
বগুড়ার গাবতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত