Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার কাহালুতে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার 

BN DESK
12 May 2026, 03:04 AM পড়তে ১ মিনিট

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু থানার পুলিশ টেপেন্টাডল ও ইয়াবাসহ মো: জসিম উদদীন বাবু(৩০)এবং সিপু(৩৫)নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

গ্রেফতারকৃত মো: জসিমউদদীন বাবু কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের ইন্দুখুর গ্রামের মো:শফিকুল ইসলাম এবং মো: সিপু একই উপজেলার নারহট্ট ইউনিয়নের নারহট্ট মধ্যে পাড়া গ্রামের  মো: আতাউর রহমান রফে আতা মন্ডলের ছেলে।

উল্লেখ্য, কাহালু থানার এএসআই মো: মোজাম্মেল হক গতকাল সোমবার দুপরে জসিমউদদীন বাবুকে ১৩ পিস ট্যাপেন্টাডল এবং ১০ পিস ইয়াবাসহ তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। অপরদিকে গত রোববার দিবাগত রাতে সিপুকে নারহাট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মূল গেটের  সামনে থেকে  ৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে কাহালু থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করে গতকাল সোমবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকা: বগুড়া কাহালু
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার কাহালুতে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার 

B
BN DESK | 12 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার