Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার কাহালুতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১৬ মামলার আসামি গ্রেফতার

BN DESK
04 September 2026, 08:42 AM পড়তে ১ মিনিট
বগুড়ার কাহালুতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১৬ মামলার আসামি গ্রেফতার

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু থানার পুলিশ গতকাল শনিবার রাতে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি ১৬ মামলার আসামি মো. বকুল সরদারকে (৪৩) গ্রেফতার করে গতকাল রোববার তাকে আদালতে প্রেরণ করেছে।

গ্রেফতারকৃত বকুল সরদার উপজেলার কালাই ঘোনপাড়া গ্রামের মো. বুলু সরদারের ছেলে। উল্লেখ্য, কাহালু থানার এ.এস.আই মো.মোজাম্মেল হক গতকাল শনিবার রাত সাড়ে ১১ টার দিকে ২৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বকুলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

থানা সূত্রে বলা হয় এ পর্যন্ত বকুলের বিরুদ্ধে কাহালু থানাসহ আরও বিভিন্ন থানায় মোট ১৬ টি মাদক আইনের মামলা রয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে কাহালু থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গতকাল রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া কাহালু
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার কাহালুতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১৬ মামলার আসামি গ্রেফতার

B
BN DESK | 03 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার