Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার কাহালু উপজেলায় গ্রামীণ ৩টি রাস্তার এইচবিবি করণ কাজের উদ্বোধন 

BN DESK
12 May 2026, 04:03 AM পড়তে ১ মিনিট

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলায় গ্রামীণ ৩টি মাটির রাস্তার এইচবিবি করণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১১ মে) বিকেলে উপজেলার পাইকড় ইউনিয়নের বোনবোনাই গ্রামে সেলিমের জমি হতে আজিজারের বাড়ি মুখি রাস্তা ৫শ’ মিটার রাস্তাসহ একই সাথে আরও ২টি এইচবিবি করণ কাজের উদ্বোধন করেন কাহালু-নন্দীগ্রাম এলাকার এম’পি মো.মোশারফ হোসেন।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. মলিহা খানম, কাহালু থানা অফিসার ইনর্চাজ মো.শফিকুল ইসলাম,উপজেলা প্রকৌশলী মুক্তার হোসেন খান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মাশরুবা আলম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, আব্দুল করিম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহম্মাদ আলী ভূঁইয়া, প্রভাষক মো. শাহাবুদ্দিন, জেলা শ্রমিকদলের উপদেষ্টা এড. আতিকুল মাহবুব সালাম, পাইকড় ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো. খোরশেদ আলম ঘটু।

উল্লেখ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে এইচবিবি করণ ২য় পর্যায় প্রকল্পের আওতায় ১ কোটি ২১ লাখ ১ হাজার ৫শ’ টাকা ব্যায়ে ৩ টি প্যাকেজের মাধ্যমে উপজেলার পাইকড় ইউনিয়নের বোনবোনাই গ্রামে সেলিমের জমি থেকে আজিজারের বাড়ি মুখি রাস্তা ৫শ’ মিটার, বীরকেদার ইউনিয়নের কাজী নগর আবাসন থেকে দবিরের বাড়ি মুখি রাস্তা ৫শ’ মিটার, জামগ্রাম ইউনিয়নের শান্তা সরদারপাড়া গ্রামের মিজানের ফার্ম (পাকা রাস্তার মাথা) থেকে ওয়েজ উদ্দিন সরকারের বাড়ি মুখি ৫শ’ মিটার রাস্তা এইচবিবি করণ কাজ বাস্তবায়ন হবে।

এলাকা: বগুড়া কাহালু
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার কাহালু উপজেলায় গ্রামীণ ৩টি রাস্তার এইচবিবি করণ কাজের উদ্বোধন 

B
BN DESK | 12 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার