Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে অটোরিকশাসহ চালক নিখোঁজ

BN DESK
04 September 2026, 07:07 PM পড়তে ১ মিনিট
বগুড়ার গাবতলীতে অটোরিকশাসহ চালক নিখোঁজ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে মুক্তার হোসেন (২৭) নামের এক যুবক অটোরিকশাসহ নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার ৭ মার্চ সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ হন। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী আকন্দপাড়া গ্রামের নুরুল ইসলামের (৫০) ছেলে মুক্তার হোসেন প্রতিদিনের মতো গতকাল শুক্রবার বাড়ি থেকে অটোরিকশা নিয়ে ভাড়ার জন্য বের হন। কিন্তু মুক্তার হোসেন দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি ব্যক্তিগত ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। কোথাও সন্ধান না পাওয়ায় মুক্তারের বাবা নুরুল ইসলাম বাদি হয়ে গতকাল শনিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ হাতে পেয়েছি। অটোরিকশা চালক মুক্তার হোসেনের সন্ধান পেতে মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে বিভিন্নস্থানে খোঁজ নেয়া হচ্ছে।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে অটোরিকশাসহ চালক নিখোঁজ

B
BN DESK | 08 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার