Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে অনিরাপদ শিশুখাদ্য প্রস্তুত করায় দুই লাখ টাকা জরিমানা

BN DESK
04 September 2026, 04:26 PM পড়তে ১ মিনিট
বগুড়ার গাবতলীতে অনিরাপদ শিশুখাদ্য প্রস্তুত করায় দুই লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের দড়িপাড়াস্থ সুরমা ফুডস এন্ড বেভারেজ এ অভিযান পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিএসটিআই’র অনুমোদন না নিয়ে বিএসটিআই’র লগো ব্যবহার, পণ্যের মোড়কে বিভ্রান্তিকর তথ্য লিপিবদ্ধ করা এবং পণ্য সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ায় এই জরিমানা করা হয়। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে এডিবল জেল, আর্টিফিশিয়াল ফ্লেভার ব্যবহার করে পানীয়জাতীয় শিশুখাদ্য প্রস্তুত ও বাজারজাতকরণের অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩২ (খ) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক শাহিনুল ইসলামস রনির দুই লাখ টাকা জরিমানা এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ। এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মো. শাহ আলী উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে অনিরাপদ শিশুখাদ্য প্রস্তুত করায় দুই লাখ টাকা জরিমানা

B
BN DESK | 15 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার