Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে অভিমান করে গৃহবধুর আত্মহত্যা

BN DESK
04 September 2026, 04:02 PM পড়তে ১ মিনিট
বগুড়ার গাবতলীতে অভিমান করে গৃহবধুর আত্মহত্যা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীতে স্বামীর ওপর অভিমান করে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। জানা গেছে, আজ শনিবার (২৬ এপ্রিল) নাড়ুয়ামালা ইউনিয়নের জয়ভোগা উত্তরপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে রিদয়ের সাথে শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের বেজোড়া গ্রামের মৃত মোশারফের মেয়ে পিংকি খাতুনের (২৬) সাথে ৯ বছর আগে তাদের পারিবারিক ভাবে বিয়ে হয়।

সংসার জীবনে তাদের ৬বছরের একটি কন্যা সন্তান রয়েছে। পিংকির শাশুড়ি জানান, ধান শুকানোর জন্য তিনি বাড়ির উঠোনে ছিলেন এ সময় তার ছেলে এবং বউ দুপুর ১২ টার দিকে তার সাথে কথা বলে তারা ঘরে চলে যায়।

বেলা আড়াইটার দিকে তিনি বাড়িতে গিয়ে দেখেন তার ছেলে ঘরে ঘুমিয়ে আছে। এরপর ছেলের বউকে তার ঘরে ডাকতে গেলে তার কোন সাড়া-শব্দ না পেয়ে ঘরের বেড়ার ভাঙ্গা অংশ দিয়ে দেখতে পান ছেলের বউ ঘরের ভিতরে তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে ছেলেকে ডেকে নিয়ে বেড়া ভেঙ্গে বউকে নামানো হলে দেখা যায় সে মারা গেছে।

এব্যাপারে গাবতলী থানার সেকেন্ড অফিসার শরিফুল জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আজ লাশের ময়না তদন্ত করে পরিবারের নিকট দেয়া হবে।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে অভিমান করে গৃহবধুর আত্মহত্যা

B
BN DESK | 26 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার