Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে আগুনে চারটি ঘরসহ আসবাবপত্র ভষ্মিভূত

BN DESK
04 September 2026, 04:25 PM পড়তে ১ মিনিট
বগুড়ার গাবতলীতে আগুনে চারটি ঘরসহ আসবাবপত্র ভষ্মিভূত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীর সোনারায় ইউনিয়নের খুপি দক্ষিণপাড়া গ্রামে বসতবাড়ির চারটি ঘরে আগুন লেগে ভষ্মিভূত হয়েছে। এ ঘটনা ঘটে গতকাল শনিবার গভীর রাতে। স্থানীয়রা জানান, গাবতলীর সোনারায় ইউনিয়নের খুপি দক্ষিণপাড়া গ্রামের মৃত আলতাব আলীর ছেলে রুনু মহুরী (৪০) রাতে খাওয়া দাওয়া শেষে পরিবার নিয়ে ঘুমিয়ে পড়লে গভীর রাতে তার বসতবাড়িতে হঠাৎ আগুন লাগে।

মুহূর্তে আগুনের লেলিহান লিখা চারিদিকে ছড়িয়ে পড়লে ভুক্তভোগীরা চিৎকার করলে স্থানীয় লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করেন। আগুন লাগার খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভাতে সক্ষম হয়।

ততক্ষণে বসতবাড়ির চারটি ঘরসহ যাবতীয় আসবাবপত্র ভষ্মিভূত হয়ে যায়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে আগুনে চারটি ঘরসহ আসবাবপত্র ভষ্মিভূত

B
BN DESK | 13 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার