Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে একই লাইনে দুই ট্রেন, আহত ৪

BN DESK
29 July 2026, 01:05 PM পড়তে ১ মিনিট

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে সিগনাল না দেওয়ায় একই লাইনে দুটি ট্রেন সম্মুখীন হওয়ার আশঙ্কায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে অন্তত চার যাত্রী আহত হয়েছেন। তবে চালক ও রেলওয়ে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা রক্ষা পেয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সুখানপুকুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কলেজ ট্রেন (নং-৪৯২) স্টেশনে প্রবেশের সময় বিপরীত দিক থেকে পদ্মরাগ ট্রেনও একই লাইনে চলে আসে। দুটি ট্রেন মুখোমুখি অবস্থানে চলে আসতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়লে অন্তত চারজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের কারও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

সুখানপুকুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন বলেন, কলেজ ট্রেনকে সিগন্যাল ও লাইন ক্লিয়ার দেওয়া হয়নি। এর আগেই ট্রেনটি স্টেশনে প্রবেশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে একই লাইনে দুই ট্রেন, আহত ৪

B
BN DESK | 29 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার