Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে এক বৃদ্ধার লাশ উদ্ধার

BN DESK
04 September 2026, 08:08 PM পড়তে ১ মিনিট
বগুড়ার গাবতলীতে এক বৃদ্ধার লাশ উদ্ধার

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীতে ছাবেদা বেগম নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধার লাশ আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। সে বগুড়া সদরের সাবগ্রাম কুড়শাপাড়া গ্রামের আজিজার রহমানের স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, ছাবেদা বেগম মানসিক ভারসাম্যহীন নারী ছিলেন। গত ৩দিন আগে ছাবেদা বেগম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ছাবেদা বেগমের মরদেহ গাবতলীর মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া গ্রামে একটি ভুট্টো ক্ষেতে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে জানান।

এ ব্যাপারে মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, ছাবেদা বেগম গত ৩দিন আগে নিখোঁজ হলে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) লাশ উদ্ধার করে পরিবারের নিকট দেয়া হয়েছে।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে এক বৃদ্ধার লাশ উদ্ধার

B
BN DESK | 08 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার