Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে কম মূল্যে দুধ-ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

BN DESK
04 September 2026, 02:32 PM পড়তে ১ মিনিট

প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে বগুড়ার গাবতলীতে বাজারের চেয়ে কম মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে গাবতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় এ কার্যক্রম শুরু করা হয়।

গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলামের উদ্যোগে সায়মা এগ্রো ফার্মের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এ বিক্রি কার্যক্রম বাস্তবায়ন করছে। উদ্ধোধন অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম, বগুড়া জেলা বিএনপি নেতা, সাবেক মেয়র সাইফুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা তরিকুল ইসলাম, প্রভাষক হামিদুল ইসলাম শিলু, তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, দৌলতজামান দিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কম মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি পয়েন্টে ৫০ টাকা লিটার দুধ, ৩০ টাকা হালি হিসেবে পাঁচ শতাধিক ডিম ও ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করা হবে। রমজান মাসে সাধারণ মানুষের কম মূল্যে দুধ-ডিম, গরুর মাংস তাদের দ্বারপ্রান্তে পৌছে দিতে প্রতিদিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এসব পণ্য বিক্রি করা হবে।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে কম মূল্যে দুধ-ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

B
BN DESK | 23 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার