Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে কারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে চালকের মৃত্যু

BN DESK
04 September 2026, 10:49 PM পড়তে ১ মিনিট
বগুড়ার গাবতলীতে কারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে চালকের মৃত্যু

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে মোটরসাইকেলের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল চালক আহসান হাবিব (২০) নামের এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। সে উপজেলার নশিপুর ইউনিয়নের কোলারবাড়ী গ্রামের গোলাম কিবরিয়া মিন্টুর ছেলে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (২০ নভেম্বর) বিকেলে নশিপুর ইউনিয়নের কদমতলী নামক স্থানে। ঘটনার পরপরই প্রাইভেটকার চালক পালিয়ে যায়।

এলাকাবাসী জানান, আজ বুধবার (২০ নভেম্বর) বিকেলে ৪টার দিকে আহসান হাবিব তার মোটরসাইকেল নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। এমন সময় বগুড়া থেকে (ঢাকা মেট্রো-গ-২১-৬১০২) প্রাইভেটকার নিয়ে নশিপুর ইউনিয়নের বাগবাড়ী যাওয়ার পথে কদমতলী কবরস্থান সংলগ্ন পাকা রাস্তার ওপর মোটরসাইকেলের সাথে প্রাইভেটকারের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল চালক আহসান হাবিব ঘটনাস্থলেই মারা যায়। এসময় এলাকার লোকজন এসে আহসান হাবিবকে উদ্ধার করে। ঘটনার পরপরই প্রাইভেটকার চালক পালিয়ে যায়। বাগবাড়ী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে আহসান হাবিবের লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে এবং প্রাইভেটকারটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায়।

এ ব্যাপারে ফাঁড়ির এসআই ইফতেখায়রুল জানান, মোটরসাইকেলের সাথে প্রাইভেটকারের সংঘর্ষে মটরসাইকেল চালক আহসান হাবিব মারা গেছে। আহসান হাবিবের লাশ ও মটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং প্রাইভেটকারটি জব্দ করে ফাঁড়িতে নেয়া হয়েছে।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে কারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে চালকের মৃত্যু

B
BN DESK | 20 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার