Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে গৃহবধূর আত্মহত্যা 

BN DESK
04 September 2026, 09:52 PM পড়তে ১ মিনিট
বগুড়ার গাবতলীতে গৃহবধূর আত্মহত্যা 

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীতে পারিবারিক ঝগড়া বিবাদের ঘটনায় মুন্নী বেগম (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। আজ রোববার (২২ ডিসেম্বর) সকালে পৌর এলাকার সোন্দাবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। জানা গেছে, তিনবছর আগে গাবতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের খলিসাকুড়া গ্রামের আব্দুল মতিনের মেয়ে মুন্নী বেগমের পারিবারিক প্রস্তাবে ৩নং ওয়ার্ডের আজাহার মোল্লার ছেলে সাগরের সাথে বিয়ে হয়।

বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এর জের ধরে আজ রোববার (২২ ডিসেম্বর) সকালে স্বামীর বাড়ি ঘরের তীরের সাথে মুন্নী বেগম ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।  সে এক সন্তানের জননী। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই আব্দুল খালেক জানান, পারিবারিক কলহের জের ধরে মুন্নী বেগম ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে পারে। তবে লাশের ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানান।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে গৃহবধূর আত্মহত্যা 

B
BN DESK | 22 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার