Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে ছাত্রদল নেতাকে রামদা দিয়ে কুপিয়ে জখম

BN DESK
04 September 2026, 09:46 PM পড়তে ১ মিনিট
বগুড়ার গাবতলীতে ছাত্রদল নেতাকে রামদা দিয়ে কুপিয়ে জখম

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী পৌরসভা ৪নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির ইসলাম (২৭) ও তার সহপাঠী সবুজকে (৩২) রামদা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত গভীর রাতে গাবতলী পৌরসভাধীন সোন্দাবাড়ী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 
জানা গেছে, সোন্দাবাড়ী দক্ষিণপাড়া গ্রামের জেল্লা মিয়ার ছেলে জাকির ইসলাম ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে সবুজ গত শনিবার রাতে চকবোচাই স্ট্যান্ড থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা পূর্বশত্রুতার জের ধরে তাদের পথরোধ করে রামদাসহ বিভিন্ন দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

জাকিরের স্বজনরা জানান, জাকিরের মাথায় রামদা দিয়ে এলোপাতারিভাবে আঘাত করা হয়েছে। জাকিরের মাথায় ২৬টি সেলাই দেওয়া হয়েছে। লোহার রড দিয়ে পা থেতলে দেওয়া হয়েছে। সবুজকেও পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। দু’জনের গোটা শরীর থেতলে দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে থানার ওসি আশিক ইকবাল বলেন, বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে ছাত্রদল নেতাকে রামদা দিয়ে কুপিয়ে জখম

B
BN DESK | 23 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার