গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া গাবতলীর রামেশ্বরপুরের পাঁচকাতুলী মন্ডল মার্কেট থেকে এনামুল হক (২৭) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রামেশ্বরপুর ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক ও ৭নং ওয়ার্ড শাখার সভাপতি।
গ্রেপ্তারকৃত এনামুল পাঁচকাতুলী গ্রামের শাজাহান মন্ডল ওরফে চান মিয়ার ছেলে। গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল এনামুল হক জানান আজ শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাঁচকাতুলী মন্ডল মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।