Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

BN DESK
04 September 2026, 08:36 PM পড়তে ১ মিনিট
বগুড়ার গাবতলীতে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : ৩১০পিস ট্যাপেন্টাডলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় গাবতলী সদর ইউনিয়নের লাঠিগঞ্জ স্কুল এন্ড কলেজের পিছন থেকে শহীদ ওরফে সৈকতকে (৪৭) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে সারোটিয়া গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে।

জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাবতলী সদর ইউনিয়নের লাঠিগঞ্জ স্কুল এন্ড কলেজের পিছন থেকে মাদক ব্যবসায়ী শহীদ ওরফে সৈকতকে গ্রেপ্তার করে। এসময় তল্লাশী করে ৩১০পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

থানার এসআই আব্দুল কদ্দুস বাদি হয়ে রাতেই মামলা করে সৈকতকে আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। থানার ওসি আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

B
BN DESK | 28 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার