Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত

BN DESK
04 September 2026, 02:33 PM পড়তে ১ মিনিট
বগুড়ার গাবতলীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া গাবতলীর চকবোচাই বাজার এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ও অপর ৩ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (২৩ মে) বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে।

জানা গেছে, গাবতলী সদর ইউনিয়নের চকবোচাই বাজারের পশ্চিম পাশে শাহ সুলতান ফিডমিল সংলগ্ন স্থানে গাবতলী গামী ট্রাকের সাথে বিপরীত গামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বগুড়ার ঠনঠনিয়া হাড়িপাড়ার মৃত মজিবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম মতি (৬০) নিহত হয়।

এসময় আহত হয় তার ছোট ভাই টিপু সুলতান (৪৫) ও স্ত্রী রুবিয়া ইসলাম বিউটি (৫৫) এবং সোনাতলা থানার আলমগীর হোসেন আলম (৪২)। পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে। গাবতলী মডেল থানার ওসি সেরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত

B
BN DESK | 23 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার