Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে যুবদল নেতার ছেলের মৃত্যু

BN DESK
04 September 2026, 08:56 AM পড়তে ১ মিনিট
বগুড়ার গাবতলীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে যুবদল নেতার ছেলের মৃত্যু

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলী পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেনের দুই বছর বয়সী ছেলে সাহারিয়া আফসান নানার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার শান্তিপুর গ্রামে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। আজ সোমবার (২৮ জুলাই) বিকেল আনুমানিক বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে।

গাবতলী পশ্চিমপাড়ায় কেন্দ্রীয় ঈদগাহে জানাজা নামাজ শেষে তাকে গাবতলী পশ্চিমপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফণ করা হয়েছে। যুবদল নেতা আনোয়ার হোসেনের ছেলে মৃত্যুতে মাগফেরাত কামনা করে শোক জানিয়েছেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও বগুড়া-৭ আসনের সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন এবং জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলামসহ আরো অনেকে।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে যুবদল নেতার ছেলের মৃত্যু

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার