গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীতে রেজওয়ান (২ বছর) নামে এক শিশু ডোবার পানিতে ডুবে মারা গেছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে তার নিজ বাড়ির কাছে।
জানা গেছে, উপজেলার নেপালতলী ইউনিয়নের শাহবাসপুর গ্রামের হৃদয় হোসেনের ছেলে রেজওয়ান আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা আনুমানিক ১১টার দিকে বাড়ির কাছে ছোট একটি ডোবার পাশে খেলতে খেলতে অসাবধানতাবশত ওই ডোবার পানিতে পড়ে যায়।
তারপর বাবা-মা খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় লোকজনসহ রেজওয়ানকে ওই ডোবা থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। হঠাৎ এ মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমেছে। বিষয়টি থানা পুলিশ নিশ্চিত করেছেন।