Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে পুলিশ সদস্যের হার্ট অ্যাটাকে মৃত্যু

BN DESK
04 September 2026, 10:36 PM পড়তে ১ মিনিট
বগুড়ার গাবতলীতে পুলিশ সদস্যের হার্ট অ্যাটাকে মৃত্যু

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী মডেল থানায় কর্মরত ৬৭৫ নম্বর পুলিশ কনস্টেবল বেলাল হোসেন (৫২) আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বগুড়া শহরে হার্ট অ্যাটাকে মারা গেছেন। জানা গেছে, গাবতলী থেকে বেলাল হোসেনসহ তিনজন পুলিশ কনস্টেবল বগুড়া শহরে অফিসের কাজে যাচ্ছিলেন।

তারা শহরের গলাপট্টি মোড়ে আসলে বেলাল হোসেন হঠাৎ রাস্তায় পড়ে যান। এসময় তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

বেলাল হোসেন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের বাগধা গ্রামের মৃত আব্দুল হামিদ আকন্দের ছেলে। গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে পুলিশ সদস্যের হার্ট অ্যাটাকে মৃত্যু

B
BN DESK | 26 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার