Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে প্রতিবন্ধী একই পরিবারের ৭টি গরু চুরি

BN DESK
05 September 2026, 02:45 AM পড়তে ১ মিনিট
বগুড়ার গাবতলীতে প্রতিবন্ধী একই পরিবারের ৭টি গরু চুরি

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে প্রতিবন্ধী একই পরিবারের বাবা ও ছেলের ৭ লাখ টাকা দামের সাতটি গরু চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দিবাগত রাতে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের ত্রিমোহনী মধ্যপাড়া গ্রামে।

জানা গেছে, উপজেলার সুখানপুকুর ইউনিয়নের ত্রিমোহনী মধ্যপাড়া গ্রামের মৃত মোসলেম প্রামানিকের ছেলে শারিরীক প্রতিবন্ধী কলিম উদ্দিন বুলুর চারটি ও তার ছেলে কামরুজ্জামান ইদোর তিনটি গরুসহ সাতটি গরু প্রতিদিনের মতো দু’টি গোয়াল ঘরে তালা লাগিয়ে রাখে। গত বুধবার দিবাগত রাতে গোয়াল ঘরে তালা ভেঙে ওই সাতটি গরু চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে গোয়ালঘরে গেলে ঘরের তালা ভাঙা দেখতে পান। এ ঘটনার সংবাদ পেয়ে মডেল থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে ওসি আবুল কালাম আজাদ বলেন, সংবাদ পেয়ে সাতটি গরু চুরি বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি যাওয়া গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে প্রতিবন্ধী একই পরিবারের ৭টি গরু চুরি

B
BN DESK | 13 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার