Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে প্রয়াত মহিলাদল নেত্রীর কবর জিয়ার করলেন সাবেক এমপি লালু

BN DESK
08 April 2026, 02:03 AM পড়তে ১ মিনিট

বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়ন মহিলা দলের সভাপতি করিমপাড়া গ্রামের আলেয়া বেগমের কবর জিয়ারতে দোয়া মোনাজাত করেছেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহসভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন-গাবতলী উপজেলা বিএনপি’র সহসভাপতি অধ্যাপক মফিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সহসাধারণ সম্পাদক জসীউর রহমান সোহেল, বিএনপি নেতা এবিএম আলমগীর হোসেন, আবু সায়েম, আবু বক্কর সিদ্দিক, প্রভাষক কামাল হোসেন, খায়রুল আলম পেস্তা, আব্দুল হালিম মন্ডল, আবুল হোসেন, সুজা উদ্দিন সুজা, আতিকুল ইসলাম বিপ্লব, শাফিউর রহমান জনি, মোহতাছিন বিল্লা মুন, মমিনুর রহমান মিলন, সুলতান মাহমুদ, প্রয়াতের পরিবারের সদস্য মুঞ্জুরুল ইসলাম, নুর আলম প্রমুখ।

আলেয়া বেগমের রুহের মাগফিরাত কামনা করে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতকালে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানান হেলালুজ্জামান তালুকদার লালু। প্রয়াত আলেয়া বেগম সোনারায় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও সোনারায় ইউনিয়ন আনসার ও ভিডিপি’র ইউনিয়ন দলনেত্রী ছিলেন।

এছাড়াও তিনি সোনারায় ইউনিয়ন বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুস সাত্তারের সহধর্মিনী ছিলেন।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে প্রয়াত মহিলাদল নেত্রীর কবর জিয়ার করলেন সাবেক এমপি লালু

B
BN DESK | 08 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার