Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ আহত ৬

BN DESK
04 September 2026, 10:58 AM পড়তে ১ মিনিট
বগুড়ার গাবতলীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ আহত ৬

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ ছয় যাত্রী গুরুতর আহত হয়েছেন। এসময় ট্রাকটি অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে দুইজনের অবস্থার অবনতি হলে রাতেই তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সোন্দাবাড়ী মাদ্রাসার রাস্তার কাছে রাত পৌনে ১১টার দিকে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টার সময় বগুড়ার চেলোপাড়া থেকে পাঁচ যাত্রী নিয়ে সুখানপুকুরে উদ্দেশ্যে রওনা দেয় সিএনজিচালিত অটোরিকশা। অটোরিকশাটি সোন্দাবাড়ী মাদ্রাসার রাস্তার কাছে পৌঁছলে বিপরীত দিক সারিয়াকান্দি থেকে আসা একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে গাড়িটি চালকসহ ছয়জনই গুরুতর আহত হন।

এসময় স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে দুইজনের অবস্থার অবনতি হলে রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

আহতরা হলেন-অটোরিকশা চালক সুখানপুকুর ইউনিয়নের আমতলী পাড়ার মিন্টু মিয়ার ছেলে মমিন (২২), যাত্রী একই ইউনিয়নের লাঠিগঞ্জ গ্রামের বুলু মিয়ার ছেলে শিপন (২৫), সুখানপুকুর গ্রামের আফজাল হোসেনের ছেলে সৈকত রানা (৬২) এবং অপর তিনজন অজ্ঞাতসহ চারজন শজিমেক হাসপাতালে ভর্তি রয়েছেন। গাবতলী থানার ওসি সেরাজুল হক ঘটনাস্থল পরিদর্শন ও বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ আহত ৬

B
BN DESK | 18 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার