Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে বিল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা খুন

BN DESK
04 September 2026, 10:39 AM পড়তে ১ মিনিট
বগুড়ার গাবতলীতে বিল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা খুন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীর মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া বিলের ভাগবাটোয়ারা নিয়ে উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল (৫০) আহত হওয়ার পাঁচ ঘন্টা পর মারা গেছেন। আজ রোববার (২২ জুন) সকাল ১০টায় উপজেলার মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া সরকারপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, গাবতলীর মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া সরকারপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে মহিষাবান ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েলের সাথে একই গ্রামের তাজেলসহ কয়েকজনের সোনাকানিয়া বিল নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে আজ রোববার (২২ জুন) সকাল ১০টায় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে জুয়েলকে ইট দিয়ে বুকে আঘাত করা হয় এবং হাঁটুতে ইটের আঘাতে জুয়েল আহত হন।

এ ঘটনায় প্রতিপক্ষের তাজেলও আহত হন। এই দুইজনসহ ৩-৪ জন আহত হন। আহতরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নেন। এদের মধ্যে জুয়েল প্রতিপক্ষের ইটের আঘাতে বুকে ও পায়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় বেলা পৌনে ৩টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে বিল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা খুন

B
BN DESK | 22 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার