Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ এনজিও কর্মী গ্রেফতার

BN DESK
05 September 2026, 05:31 AM পড়তে ১ মিনিট
বগুড়ার গাবতলীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ এনজিও কর্মী গ্রেফতার

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীতে সুজন মিয়া (২৭) নামে এক এনজিও কর্মী বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করেছে। এঘটনায় থানায় ধর্ষণ মামলা হলে থানা পুলিশ বুধবার সন্ধ্যায় গ্রেফতার করে আজ বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করেছে।

মামলায় উল্লেখ রয়েছে, বগুড়া সদর থানার ক্ষিদ্রধামা পশ্চিমপাড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রী তার পরিবারের প্রয়োজনে এনজিও থেকে টাকা লোন নেয়। সেই সুবাদে এনজিও কর্মী কিস্তির টাকা নেওয়ার জন্য তার শশুর বাড়িতে যেতো। এরপর ২০২৪ সালের ২জুন থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারপর থেকে এনজিও কর্মী সুজন মিয়ার সাথে ওই গৃহবধূর গভীররাতে মোবাইল ফোনে কথা বলা শুরু হয়। স্বামী প্রবাসে থাকার কারনে ওই গৃহবধুর সাথে প্রায় রাতেই কথা বলতো সুজন। এছাড়াও তার স্বামী প্রবাস থেকে প্রতিমাসে টাকা পাঠালে সুজন ওই নারীর কাছে থেকে কৌশলে ৫-৬ হাজার টাকা নিতো। তারা বিভিন্ন জায়গায় বেড়ানোর কথা বলে ঘোরাফেরাও করেছে। ওই গৃহবধূকে বিয়ের প্রলোভন দিয়ে সুজন একাধিকবার ধর্ষণ করেছে। গত ৮ আগস্ট  শুক্রবার দুপুর ১২টা থেকে ২টার মধ্যে গাবতলী থানাধীন ভাঙ্গনপাড়া প্রশিকার মোড় সুজনের ভাড়া বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক মুখ চেপে ধরে গৃহবধূর ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করেছে বলে মামলায় উল্লেখ রয়েছে। এঘটনায় প্রবাসীর স্ত্রী বাদি হয়ে আজ ১৪ আগস্ট থানায় একটি ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। সুজন মিয়া নাটোর জেলার সিংড়া থানার আয়েশ গ্রামের মোতালেব হোসেনের ছেলে।     

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ এনজিও কর্মী গ্রেফতার

B
BN DESK | 14 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার