Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সাবেক এমপি লালু

BN DESK
04 September 2026, 10:42 AM পড়তে ১ মিনিট
বগুড়ার গাবতলীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সাবেক এমপি লালু

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ দলের উদ্যোগে কলাকোপা-দয়ারামপুর-মহিষাবান সংযুক্ত ঈদগাহে বৃক্ষরোপণ করা হয়েছে।

আজ রোববার (২২ জুন) কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু এবং উদ্বোধক ছিলেন গ্রীন কলাকোপা এস্টেট’র মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার।

বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, শ্রমিকদলসহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নবীর উদ্দিন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহমিনা আক্তার রুমা, ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সম্পাদক সম্পাদক মেহেদী হাসান রোকন, সহ-সাংগঠনিক সম্পাদক ইমান আলী, প্রচার সম্পাদক চাঁন মিয়া, সহ-কোষাধক্ষ্য মুরাদ হাসান, উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য আব্দুল মতিন, যুবদল নেতা আব্দুল হান্নান, ইউনুছ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইলিয়াস মাহমুদ উজ্জ্বল, রেজাউল করিম রিবণ, শহিদুল ইসলাম, মাহবুব রহমান, তারেক, নাজমা আক্তার, নাজমা বেগম, নোমান বাবু, শিহাব উদ্দিন, উজ্জ্বল হোসেন, ফরিদ উদ্দিন, জাকির হোসেন, রনি আহম্মেদ, আল মামুন প্রমুখ।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সাবেক এমপি লালু

B
BN DESK | 22 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার