Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে বৃদ্ধা রেজিয়াকে হত্যা করে ডাকাতি, পুলিশ বলছে ভিন্ন কথা

BN DESK
03 September 2026, 03:56 PM পড়তে ১ মিনিট
বগুড়ার গাবতলীতে বৃদ্ধা রেজিয়াকে হত্যা করে ডাকাতি, পুলিশ বলছে ভিন্ন কথা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীতে রেজিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে ডাকাতরা শ্বাসরোধে হত্যা করে ঘরের আসবাবপত্র তছনছ করে টাকা সোনার গহনা ও মালামাল ডাকাতি করে লুট করে নিয়ে গেছে। এ ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত  ১০টার দিকে।

জানা গেছে, উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের নিজ দুর্গাহাটা গ্রামের মৃত আব্দুল প্রামানিকের স্ত্রী রেজিয়া বেগম এবং তার এক ১০বছরের নাতিকে নিয়ে তার নিজ বাড়িতে বসবাস করতেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে রেজিয়ার বাড়িতে হৈ চৈ পড়ে যায় বৃদ্ধা রেজিয়া বেগম এবং তার নাতির হাত-পা বেঁধে রেজিয়াকে শ্বাসরোধে হত্যা করেছে এবং ঘরের আসবাবপত্র তছনছ করে টাকা, সোনার গহনা ও মালামাল ডাকাতি করে নিয়ে গেছে।

এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে ৯৯৯ ফোন করলে থানার ওসি সেরাজুল হকসহ সঙ্গীয় ফোর্স ও মহিলা পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। এরপর পুলিশ রেজিয়া বেগমের লাশ এক ঘরে পড়ে থাকতে দেখতে পান এবং ঘরের আসবারপত্র কাপড়-চোপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। পুলিশ এলাকাসীর মুখে জানতে পারেন রেজিয়াকে ডাকাতরা শ্বাসরোধে হত্যা করে টাকা-পয়সা ও মালামাল ডাকাতি করে নিয়ে গেছে।

পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে এলাকাবাসীকে জানায় রেজিয়ার গলা, হাত-পা এবং শরীরে কোন দাগ নাই। তবে এলাকাবাসী জানান, রেজিয়াকে ডাকাতরা শ্বাসরোধ করে হত্যা করেছে এবং ঘরের আসবাবপত্র তছনছ করে টাকা সোনার গহনা ও মালামাল লুট করেছে।

রেজিয়ার নাত বউ মাকসুদা বলেন, আমার দাদী শ্বাশুড়ীকে হাত-পা বেঁধে ডাকাতেরা শ্বাসরোধে হত্যা করেছে।
এব্যাপারে মডেল থানার ইনচার্জ সেরাজুল হক জানান, ঘটনাস্থলে ডাকাতি বা হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে রেজিয়া বেগম স্বাভাবিক ভাবেই মারা গেছেন।

তবে এলাকায় গুঞ্জন হয়েছে তিনি হত্যার শিকার হতে পারেন। তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে তার মৃত্যুর প্রকৃত রহস্য নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে বৃদ্ধা রেজিয়াকে হত্যা করে ডাকাতি, পুলিশ বলছে ভিন্ন কথা

B
BN DESK | 22 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার