গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীতে ভাংচুর ও লুটপাটের মামলায় আবুল কালাম আজাদ ওরফে বাবুলকে (৪০) পুলিশ গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার রাতে বাবুলকে দুর্গাহাটা বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবুল গাবতলীর নিজ দুর্গাহাটা গ্রামের আমিনুল ইসলাম গুটুর ছেলে।
স্থানীয়রা জানায়, বাবুল আওয়ামী লীগের ছত্রছায়ায় বালু উত্তোলন করাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস আই শরিফুল ইসলাম জানান, গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলাদলের সভাপতি সুরাইয়া জেরিন রনির দায়েরকৃত এক মামলায় বাবুলকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) হাজতে প্রেরণ করা হয়।