Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে ভ্যান উল্টে কাঠ ব্যবসায়ী নিহত

BN DESK
04 September 2026, 11:12 PM পড়তে ১ মিনিট
বগুড়ার গাবতলীতে ভ্যান উল্টে কাঠ ব্যবসায়ী নিহত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে কাঠবোঝাই ভ্যান উল্টে সায়েদ আকন্দ (৫৫) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে আজ বুধবার (৬ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের সুবোধ বাজার এলাকায়। নিহত সায়েদ আকন্দ উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতলা গ্রামের মৃত মহির উদ্দিন আকন্দের ছেলে।

জানা গেছে, কাঠ ব্যবসায়ী ও ভ্যানচালক সায়েদ আকন্দ আজ বুধবার (৬ নভেম্বর) দুপুরে কাঠবোঝাই ভ্যান নিয়ে সুবোধ বাজার থেকে তল্লাতলা গ্রামের দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে সুবোধ বাজার এলাকার একটি পুকুরে ভ্যানটি উল্টে পড়ে কাঠের চাপায় সায়েদ আকন্দ মারা যান। বিষয়টি থানা পুলিশ নিশ্চিত করেছে।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে ভ্যান উল্টে কাঠ ব্যবসায়ী নিহত

B
BN DESK | 06 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার