Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে রাজমিস্ত্রিকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ৩

BN DESK
04 September 2026, 11:44 AM পড়তে ১ মিনিট
বগুড়ার গাবতলীতে রাজমিস্ত্রিকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ৩

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে রাজমিস্ত্রী জাকারিয়াকে (৩৫) অপহরণ করে প্রথমে ১০ হাজার এবং পরবর্তীতে আরও এক লাখ টাকা মুক্তিপণ দাবি করার ঘটনায় পুলিশ অপহৃত ব্যক্তি উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে  থানা পুলিশ।

জানা গেছে, উপজেলার মহিষাবান ইউনিয়নের কর্ণিপাড়া গ্রামের সবির হোসেনের ছেলে রাজমিস্ত্রি জাকারিয়ার নিজ বাড়িতে থাকাকালে গত ২৮ মে রাত ৮টায় অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে কাজের কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর ওই রাতে জাকারিয়া আর বাড়ি ফেরেনি।

তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরদিন ২৯ মে সকাল ৯ টায় জাকারিয়ার ফোন নম্বর থেকে তার স্ত্রী নিলুফা খাতুনের মোবাইলে কল করে স্বামীকে ছেড়ে দিবে বলে অপহরণকারীরা ১০ হাজার টাকা দাবি করে। তখন নিলুফা তার স্বামীকে বাঁচাতে অজ্ঞাত ব্যক্তির কথামতো তাদের দেয়া বিকাশ নম্বরে ১০ হাজার টাকা প্রদান করে।

এরপর আবারও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় পর ওই অজ্ঞাত ব্যক্তিরা আবারো জাকারিয়ার মোবাইল নম্বর থেকে তার স্ত্রীর মোবাইলে ফোন করে আরও এক লাখ টাকা মুক্তিপন দাবি করে। দাবিকৃত অর্থ দিতে অস্বীকার করায় জাকারিয়াকে খুন করার হুমকি দেয় এবং জাকারিয়াকে মারপিট করে কান্নার শব্দ শোনায়।

এ ঘটনায় জাকারিয়ার স্ত্রী নিলুফা খাতুন বাদি হয়ে গত ২৯ মে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এর প্রেক্ষিতে ওসি সেরাজুল হকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিকাশ নম্বরের সূত্র ধরে অপহৃত জাকারিয়াকে উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত অপহরণকারী ৩ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার রথিরাম পাঠানপাড়ার গ্রামের আব্দুল খলিলের ছেলে বিনজু মিয়া ওরফে রকি (২৫), বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের খোকা প্রামানিকের ছেলে রাজু আহম্মেদ (২৩) এবং একই গ্রামের গোলাম মোস্তাফার ছেলে রাসেল শেখ (২৬)। আজ শুক্রবার (৩০ মে) থানা পুলিশ গ্রেফতারকৃত ৩ জনকে জেলহাজতে প্রেরণ করেছে।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে রাজমিস্ত্রিকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ৩

B
BN DESK | 30 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার