Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে সেচ পাম্পের পাহারাদারকে পিটিয়ে হত্যা

BN DESK
04 September 2026, 03:54 PM পড়তে ১ মিনিট

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে সেচ পাম্পের পাহারাদার আব্দুল লতিফ আকন্দ (৬৬) নামের এক বৃদ্ধকে রাতের আঁধারে সেচ ঘরের বাহিরে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা এলাকার শালমারা চরের একটি সেচ পাম্প ঘরের পাশে থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত লতিফ আকন্দ নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের মৃত মোবারক আকন্দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের মৃত মোবারক আকন্দের ছেলে আব্দুল লতিফ আকন্দ নিয়মিত ওই সেচ পাম্প ঘর রাতে পাহারা দিতেন। গত শনিবার রাতে তিনি প্রতিদিনের মতো পাম্প ঘরে থাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরদিন সকাল সাড়ে ৯টায় দুই কৃষক জমিতে সার দিতে গিয়ে আব্দুল লতিফের মরদেহ দেখতে পান। পরে ঘরের ভেতরে তার বিছানা রক্তাক্ত দেখা যায়। তবে আব্দুল লতিফের মরদেহ বিবস্ত্র অবস্থায় পড়ে ছিল। কৃষকেরা চিৎকার করলে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

ঘটনাস্থলে নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পাম্প ঘরের ভেতরে রক্তের দাগ ও ধস্তাধস্তির আলামতও দেখা গেছে বলে জানা গেছে।

খবর পেয়ে গাবতলী মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে।

 

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে সেচ পাম্পের পাহারাদারকে পিটিয়ে হত্যা

B
BN DESK | 29 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার