Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে হত্যা মামলার পলাতক আসামি বাবা-ছেলে গ্রেফতার

BN DESK
04 September 2026, 04:18 PM পড়তে ১ মিনিট
বগুড়ার গাবতলীতে হত্যা মামলার পলাতক আসামি বাবা-ছেলে গ্রেফতার

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে হত্যা মামলার দুইজন পলাতক আসামি বাবা সিরাজুল ইসলাম (৫৬) ও  ছেলে শরিফুল ইসলামকে (২০) থানা পুলিশ গত রোববার গ্রেফতার করেছে। পাঁচজন মূল আসামির মধ্যে ৩ জন গ্রেফতার হলেও প্রধান আসামিসহ মূল দুইজন এখনও পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ৮ ডিসেম্বর সকালে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা দক্ষিণপাড়া গ্রামের বরেন্দ্র বহুমুখী সেচপাম্প ও জমিতে পানিসেচ দেয়ার বিরোধের জের ধরে একই গ্রামের প্রতিপক্ষরা এলোপাতারিভাবে তিন সহোদরের পেটে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সজল প্রামানিক (৫৩) নামের একজন বরেন্দ্রর সেচ পাম্পের মালিক নিহত হয়।

এঘটনার পরদিন ৯ এপ্রিল সজল প্রামানিকের স্ত্রী সাবিনা বেগম বাদি হয়ে জিন্নাতুল ইসলাম জনি, আব্দুল হামিদ মুকুল, আরিফুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শরিফুল ইসলামের নাম উল্লেখসহ ৮/১০জনকে অজ্ঞাত করে গাবতলী মডেল থানায় একটি হত্যা মামলা করে। সেই মামলার তদন্তকারী এসআই সুজল চন্দ্র দেবনাথ প্রথমে আরিফুল ইসলামকে গ্রেফতার করেন।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে হত্যা মামলার পলাতক আসামি বাবা-ছেলে গ্রেফতার

B
BN DESK | 15 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার