Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে ৪ বছরের শিশু মরিয়ম ক্যান্সার আক্রান্ত

BN DESK
04 September 2026, 10:37 PM পড়তে ১ মিনিট
বগুড়ার গাবতলীতে ৪ বছরের শিশু মরিয়ম ক্যান্সার আক্রান্ত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : মাত্র চার বছরের শিশু মোছা. মরিয়ম আক্তার ক্যান্সারে আক্রান্ত হয়েছে।  গাবতলী সদর ইউনিয়নের ভটভটি চালক দাঁড়াইল গ্রামের আব্দুল লতিফ প্রামানিকের মেয়ে সে। মরিয়মকে সুস্থ করতে আব্দুল লতিফ চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছেন। মরিয়ম মুখের ভিতরে ক্যান্সারে আক্রান্ত হয়েছে।

ঢাকা মহাখালী জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে এ পর্যন্ত ৬/৭টি ক্যামো দেয়া হয়েছে। ভটভটি চালক পিতার পক্ষে চিকিৎসা চালানো কষ্টকর হয়ে পড়েছে। বাঁচার করুন আকুতি নিয়ে অবুঝ মেয়েটি শুধু মা-বাবা মুখের দিকে তাকিয়ে থাকে। তাই সমাজের বিত্তবানদের প্রতি মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তার বাবা আব্দুল লতিফ।

আর্থিক সহযোগিতা বা মানবিক সাহায্য পাঠাতে আব্দুল লতিফের মোবাইল নাম্বারটিতে কথা বলে বা সরাসরি তার ঠিকানায় সাহায্য পাঠাতে পারেন অথবা বিকাশ বা ব্যাংক একাউন্টের মাধ্যমে সাহায্য করতে আহ্বান জানান।

মোবাইল নং-০১৭২৮-৮৭৯৩৪৮ বিকাশ, নগদ

ব্যাংক একাউন্ট : সোনালী ব্যাংক গাবতলী শাখা, হিসাব নং-০৬১৩০০১০৩৫৩১৪

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে ৪ বছরের শিশু মরিয়ম ক্যান্সার আক্রান্ত

B
BN DESK | 24 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার