Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলী দুর্গাহাটা কলেজের অধ্যক্ষকে কুপিয়েছে দুর্বৃত্তরা

BN DESK
04 September 2026, 05:54 PM পড়তে ১ মিনিট
বগুড়ার গাবতলী দুর্গাহাটা কলেজের অধ্যক্ষকে কুপিয়েছে দুর্বৃত্তরা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীর দুর্গাহাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর হোসেনকে (৫৯)কে রামদা দিয়ে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, দুর্গাহাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন গতকাল বুধবার সকালে কলেজে যান। বেলা পোনে ১২টার দিকে দুর্বৃত্তরা বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে কলেজে এসে  তার ওপর হামলা চালায়। হামলাকারীরা এ সময় ফিল্মি স্টাইলে তাকে এলোপাথারিভাবে রামদা দিয়ে কোপাতে কোপাতে তাকে টেনে হেঁচড়ে বাইরে বের করে আনে। এ সময় তার আত্মচিৎকারে কলেজের সভাপতি সাখাওয়াত হোসেন লিটন এগিয়ে এলে দুর্বৃত্তরা লিটনকেও মারপিট করে।

স্থানীয়রা গুরুতর আহত মোজাফ্ফরকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দেয়। অধ্যক্ষ মোজাফ্ফর সোনাতলা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে তিনি বগুড়ার বউবাজারে বসবাস করেন।

অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন দাবি করেন, প্রিন্সিপালের দাবিদার কলেজের সহকারী অধ্যাপক মঈনুল হাসান ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অখিল আহম্মেদের নেতৃত্বে তার ওপর এ  হামলা চালানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলী দুর্গাহাটা কলেজের অধ্যক্ষকে কুপিয়েছে দুর্বৃত্তরা

B
BN DESK | 29 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার