Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার জান্নাত বেকারির লক্ষাধিক টাকা জরিমানা

BN DESK
04 September 2026, 11:16 PM পড়তে ১ মিনিট
বগুড়ার জান্নাত বেকারির লক্ষাধিক টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরতলীর শৈলালপাড়া এলাকার জান্নাত বেকারিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। আজ সোমবার (৪ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসিফ অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই বেকারিতে দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরি করা ছাড়াও নষ্ট ডিম, মানবদেহের জন্য ক্ষতিকর রঙ ব্যবহার, বিএসটিআই’র অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগসহ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অভিযোগ এবং তার সত্যতা পাওয়া গেছে।

এই প্রেক্ষিতে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আইনে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে বগুড়া পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মো. শাহ আলী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার জান্নাত বেকারির লক্ষাধিক টাকা জরিমানা

B
BN DESK | 04 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার