Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার দুপচাঁচিয়ার ধাপ-কালীতলা সড়কের বেহাল দশা

BN DESK
10 October 2025, 10:12 AM পড়তে ১ মিনিট
বগুড়ার দুপচাঁচিয়ার ধাপ-কালীতলা সড়কের বেহাল দশা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধাপ-কালীতলা সড়কের বেহাল দশা তৈরি হয়েছে। সড়কটির বিভিন্ন স্থানের কার্পেটিংয়ের পাথরসহ পিচ উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেই সাথে নাগরনদের ভাঙ্গনে সড়কটি হুমকির মুখে পড়েছে। এতে এলাকাবাসীসহ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে বেড়েছে জনদুর্ভোগ।

উপজেলা সদরের ধাপহাট থেকে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার উত্তরে কালীতলা যাতায়াতে গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে শুধু দুপচাঁচিয়া উপজেলার মানুষই নন পাশের কাহালু উপজেলাসহ জয়পুরহাটের ক্ষেতলাল ও কালাই উপজেলার বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করেন।

উপজেলার চামরুল এলাকার পাঁচথিতা, বলদমারা, আটগ্রাম, খুনিহারা, পাটথিওটসহ বিভিন্ন এলাকার শস্য নিয়ে বিভিন্ন যানবাহনও চলাচলের জন্য সড়কটি ব্যবহার হয়। এছাড়াও উপজেলা সদরের ঐতিহ্যবাহী ধাপসুলতানগঞ্জ হাটে যাতায়াতের জন্য সড়কটি আরও গুরুত্বপূর্ণ।

ধাপহাট প্রবেশ মুখ থেকে কালীতলা পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার সড়কটির অবস্থা করুণ। বিভিন্ন স্থানে কার্পেটিংয়ের পাথরসহ পিচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও পাঁচথিতা এলাকায় নাগর নদের ব্রিজের পশ্চিম পাশে ভাঙ্গনের মুখে সড়কটি হুমকিতে পড়েছে।

আজ রোববার (২৪ নভেম্বর) পাটথিওট গ্রামের খাজামুদ্দীন, বুলু প্রামানিক, বলদমারা গ্রামের আশরাফ আলী, বেলাইল গ্রামের ইব্রাহিম আলী, আটগ্রামের রাজু মিয়াসহ অনেকেই জানান, সড়কটি সংস্কারসহ নদীর পাড়ের প্যালাসাইটিংয়ের মাধ্যমে সড়কটি রক্ষা করা জরুরি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, সড়কটি নাগরনদ পাড়ের প্যালাসাইটিংসহ সংস্কার করা জরুরি। এ বিষয়ে বহুবার উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে যোগাযোগ করেছেন তিনি।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রুবেল হোসেন বলেন, সড়কটির গুরুত্ব বিবেচনা করে তা সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। এরই মাঝে প্রায় এক কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার সড়ক সংস্কারের দরপত্র আহ্বান ও ঠিকাদারও নির্বাচিত হয়েছে। অল্প দিনের মধ্যেই সড়কটির পাঁচথিতা এলাকায় নাগর নদের পাশে ভাঙ্গনে মাটি ভরাটসহ সড়কটি সংস্কার কাজ শুরু করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার দুপচাঁচিয়ার ধাপ-কালীতলা সড়কের বেহাল দশা

B
BN DESK | 24 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার