Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার দুপচাঁচিয়ায় ঋন শোধ করতে না পেরে আত্মহত্যা

BN DESK
05 September 2026, 04:53 AM পড়তে ১ মিনিট
বগুড়ার দুপচাঁচিয়ায় ঋন শোধ করতে না পেরে আত্মহত্যা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার চামরুল আটগ্রাম খিয়ারপাড়ায় ঋন নিয়ে পরিশোধ করতে না পেরে গীরেন চন্দ্র (৪৮) নামে এক ব্যক্তি বিষাক্ত গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। জানা গেছে, উপজেলা চামরুল ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামের শরৎচন্দ্রের ছেলে গীরেন চন্দ্র গত রোববার রাতে নিজ বাড়ির ঘরে সবার অজান্তে বিষাক্ত ট্যাবলেট খেয়ে ছটফট করতে থাকে।

বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত তাকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার বিকালে মারা যায়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে ঋণ নিয়ে পরিশোধ করতে ব্যর্থ হয়েই হতাশাগ্রস্ত থেকেই আত্মহত্যা করেছেন। থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম তারা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার দুপচাঁচিয়ায় ঋন শোধ করতে না পেরে আত্মহত্যা

B
BN DESK | 26 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার