Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে একজন নিহতের ঘটনায় গ্রেফতার ১

BN DESK
04 September 2026, 06:18 PM পড়তে ১ মিনিট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালুচ ঝাঝিড়া গ্রামে ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারপিটে মানিক চৌধুরী (৫০) নিহতের ঘটনায় তার স্ত্রী শান্তনা পারভিন ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮ থেকে ১০ জনের নামে গতকাল মঙ্গলবার রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি গ্রহণ করেই পুলিশ এজাহারভুক্ত আসামি উজ্জল হোসেনকে (৪০) গ্রেফতার করেছে। সে গুনাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়ার মৃত মোত্তালেব হোসেন বাবুর ছেলে।

উল্লেখ্য, উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ ঝাঝিড়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে মানিক চৌধুরীর (৫০) ছাগল ঘটনার দিন গত সোমবার সকালে প্রতিপক্ষের জমির ঘাস খায়। এর জের ধরে প্রতিপক্ষরা মানিক চৌধুরীর বাড়িতে গিয়ে গালিগালাজ করে। মানিক চৌধুরী পেশায় একজন মাংস বিক্রেতা।

ঘটনার দিন মাংস বিক্রি শেষে রাত সাড়ে ৮টায় বাড়ি ফেরার পথে ঝাঝিড়া বাঙ্গালি বাজার এলাকায় চা স্টলে বসে চা পান করছিলেন। এসময় ছাগল ঘাস খাওয়ার জের ধরেই প্রতিপক্ষ ১০ থেকে ১৫ জন ব্যক্তি হাতে লাঠি, স্টিলের স্টিক নিয়ে তার ওপর এলোপাথারিভাবে হামলা চালিয়ে তাকে আহত করে।

পরে স্থানীয় বাজারের লোকজন গুরুতর আহত মানিক চৌধুরীকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, আজ বুধবার (২০ মে) গ্রেফতারকৃতকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে একজন নিহতের ঘটনায় গ্রেফতার ১

B
BN DESK | 21 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার