Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার 

BN DESK
05 April 2026, 02:29 AM পড়তে ১ মিনিট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া থানা পুলিশ গত শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করেছেন। পুলিশ জানান, ঘটনার দিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ পূর্বপাড়া গ্রামের ইউক্যালিপটাস বাগানের মধ্যে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থানকালে পুলিশ অভিযান চালান।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ঐ ট্যাপেন্টাডল বিক্রয়কারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ৩ জনকে ঘটনা স্থল থেকে আটক করে। আটককৃতরা  হলো দুপচাঁচিয়া তালুচ পূর্বপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে জিয়ারুল ইসলাম (২২), ইয়াছিন আলীর ছেলে ওয়াজেদ প্রামানিক (২৮) ও তালুচ পাতাড়াবাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে আবু বক্কর সিদ্দিক ওরফে সৌরভ (২২)।

এ সময় তাদের দেহ তল্লাশি করে নেশাজাতীয় ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। এ সংক্রান্তে ঐ দিন রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের আজ শনিবার (৪ এপ্রিল) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার 

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার