Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতি ও জোড়া হত্যা মামলায় আরও একজন গ্রেফতার

BN DESK
04 September 2026, 06:21 AM পড়তে ১ মিনিট
বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতি ও জোড়া হত্যা মামলায় আরও একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১২, বগুড়ার অভিযানে দুপচাঁচিয়ার জিয়ানগরে লাক্ষীমন্ডপ গ্রামে বাড়িতে ডাকাতি এবং শ্বশুর ও পুত্রবধূকে হত্যা মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য জিয়ারুল মোল্লাকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদেরভিত্তিতে গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল র‌্যাব সদর দপ্তর ইন্ট উইংয়ের সহযোগিতায় বগুড়ার মহাস্থানগড় দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি জিয়ারুল মোল্লাকে গ্রেফতার করা হয়। সে কাহালু উপজেলার বড়ভাদাহার গ্রামের মৃত রহেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও দস্যুতা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, দুপচাঁচিয়ার জিয়া নগরে গত ৮ জুলাই রাত ১০টা হতে ৯ জুলাই ভোর ৪ টা পর্যন্ত ডাকাতরা বাড়িতে ঢুকে পুত্রবধূ রিভা (৩৫) এবং তার শ্বশুর আফতাব উদ্দিনকে (৭০) হাত-পা, মুখ রশি দিয়ে বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর বাড়ি থেকে টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতি ও জোড়া হত্যা মামলায় আরও একজন গ্রেফতার

B
BN DESK | 19 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার