Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার দুপচাঁচিয়ায় দুই কিডনি বিকল শিশু সামিরের পাশে দাঁড়ালেন আব্দুল মহিত এমপি

BN DESK
17 May 2026, 01:45 AM পড়তে ১ মিনিট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় ‘দৈনিক করতোয়ায়’ সংবাদ প্রকাশের পর  আলতাফনগর খেহালী চকপাড়ার সহায়-সম্বলহীন দরিদ্র  দুই কিডনিই বিকল শিশু সামির ইসলাম রোহানের (৪) পাশে দাঁড়ালেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। আজ শনিবার (১৬ মে) তিনি দুই কিডনিই বিকল ওই শিশুর অভিভাবককে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। সেই সাথে তার উন্নত চিকিৎসার সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের আলতাফনগর খেহালী চকপাড়ার মিজানুর রহমানের নাতি সামির ইসলাম রোহান। তার বাবা ইয়াকুব আলী রনি, মা সুরভী আক্তার। নানার বাড়িতে বসবাসরত শিশু সামির ইসলাম রোহানের জন্ম নেয়ার দেড় বছর বয়সে হঠাৎ করে শিশুটি শরীর ফুলতে শুরু করে এবং প্রস্রাবের সমস্যা দেখা দেয়। দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষার পর তার ২টি কিডনিই বিকল হওয়ার বিষয়টি ধরা পরে। এতে দরিদ্র পরিবারটি ভেঙে পড়ে। বর্তমানে সামির হোসেন রোহানের অবস্থা সংকটাপন্ন।

কিডনি বিশেষজ্ঞ ডাক্তার বলেছেন, শিশু সামির হোসেন রোহানকে ১৮ বছর পর্যন্ত এই চিকিৎসা চালাতে হবে। সামিরের পরিবারের পক্ষে চিকিৎসার বিপুল পরিমান অর্থ ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এ সংক্রান্তে আজ শনিবার (১৬ মে) ‘দৈনিক করতোয়া’র ৫ম পাতায় ‘২টি কিডনিই বিকল শিশু সামির বাঁচতে চায়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের নজরে এলে তিনি দৈনিক করতোয়ার দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধির সাথে যোগাযোগ করে আজ শনিবার (১৬ মে) শিশুটির বাবা ও মাকে ডেকে নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। সেই সাথে তার উন্নত চিকিৎসার সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

শিশুটির বাবা রনি ও মা সুরভী বলেন, বাড়িতে যা কিছু ছিল সবকিছু বিক্রি করে এতদিন শিশুটির চিকিৎসা চালিয়ে এসেছেন। অর্থাভাবে কিডনি বিকল শিশুটির চিকিৎসা করতে পারছেন না। সংসদ সদস্যের সহযোগিতায় শিশুটির চিকিৎসার পথ প্রশস্থ হতে যাচ্ছে। সেই সাথে তারা দীর্ঘমেয়াদী ব্যয়বহুল চিকিৎসা করে শিশুটিকে বাঁচাতে এভাবেই তাদেরকে সহযোগিতা করার জন্য সমাজের সহৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের জন্য আকুল আবেদনও জানিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার দুপচাঁচিয়ায় দুই কিডনি বিকল শিশু সামিরের পাশে দাঁড়ালেন আব্দুল মহিত এমপি

B
BN DESK | 17 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার