Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার দুপচাঁচিয়ায় নাশকতা মামলায় দুই জন গ্রেফতার

BN DESK
10 October 2025, 08:20 PM পড়তে ১ মিনিট
বগুড়ার দুপচাঁচিয়ায় নাশকতা মামলায় দুই জন গ্রেফতার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার  রাতে বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলায় কাহালুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাব্বী সরকার (২২) ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মুকিত হায়দার ওরফে মিশুকে (৩৬)  গ্রেফতার করেছে।

পুলিশ জানান, গতকাল বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে কাহালু থানার পুলিশের সহযোগিতায় কাহালু ধাওয়াপাড়ার রেজাউল সরকারের ছেলে ছাত্রলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক রাব্বী সরকার ও কাহালু বাজার পৌরপাড়া এলাকার মৃত ফেরদৌস হায়দারের ছেলে কাহালু পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মুকিত হায়দার মিশুকে গ্রেফতার করেন।

থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের ৪ আগস্ট বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের উপর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠিসহ হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

এই ঘটনায় উপজেলার ডিমশহর গ্রামের জাহিদুল ইসলাম ফকিরের ছেলে বৈষম্যবিরোধী ছাত্রনেতা (গেজেট ভুক্ত) আব্দুর রহিম বাদি হয়ে গত ১০মে শনিবার ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনের  বিরুদ্ধে থানায় নাশকতা মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে গতকাল শুক্রবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার দুপচাঁচিয়ায় নাশকতা মামলায় দুই জন গ্রেফতার

B
BN DESK | 22 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার