Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমান আদালতে ৩ জনের জরিমানা

BN DESK
10 March 2026, 03:00 AM পড়তে ১ মিনিট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলা জিয়ানগর বাজারে সরকারি জায়গার ফুটপাত অবৈধভাবে দখলের অভিযোগে ভ্রাম্যমান আদালত সবুজ, সারোয়ার হোসেন ও আব্দুর রশিদ নামে তিনজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। আজ সোমবার (৯ মার্চ) সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শাহ্রুখ খান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও পুলিশ ফোর্সসহ জিয়ানগর বাজার এলাকায় অভিযান চালান। এ সময় বাজারের অবৈধভাবে ফুটপাত দখলের অপরাধে আব্দুর রশিদের ২০ হাজার টাকা, সারোয়ার হোসেনের ১০ হাজার টাকা ও সবুজের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শাহ্রুখ খান জানান, অবৈধ ভাবে সরকারি জায়গা দখলকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমান আদালতে ৩ জনের জরিমানা

B
BN DESK | 10 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার