Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার দুপচাঁচিয়ায় মিলন নামের এক মাদক সেবনকারীর কারাদন্ড

BN DESK
01 September 2026, 08:05 PM পড়তে ১ মিনিট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালত মাদকসেবী মিলন (৫৪) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৪০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। আজ বুধবার (৬ মে) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, ঘটনার দিন গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম পুলিশ ফোর্সসহ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শ্রীপুর এলাকায় অভিযান চালান। এ সময় নির্জন একটি স্থানে বসে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনকালে শ্রীপুর গ্রামের মৃত তোজাম্মেল হোসেনের ছেলে মিলনকে আটক করে উক্ত দন্ড প্রদান করেন।

থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, কারাদন্ডপ্রাপ্ত আসামিকে আজ বুধবার (৬ মে) বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার দুপচাঁচিয়ায় মিলন নামের এক মাদক সেবনকারীর কারাদন্ড

B
BN DESK | 07 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার