Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার দুপচাঁচিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

BN DESK
04 September 2026, 06:22 AM পড়তে ১ মিনিট
বগুড়ার দুপচাঁচিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় মিরাজ (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। জানা গেছে, উপজেলা সদরের পশ্চিম আলোহালী গ্রামের ফজলুর রহমানের ছেলে আলতাফনগর সরকারি এম মনসুর আলী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র মিরাজ গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে চৌমুহনী বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

তার মোটরসাইকেলটি বগুড়া-নওগাঁ মাহসড়কের উপজেলা সদরের ব্র্যাক অফিসের সামনে পৌঁছিলে সামনে থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা লেগে পাকা রাস্তায় ছিটকে পড়েন তিনি। এতে মোটরসাইকেল চালক মিরাজ গুরুতর আহত হন।

স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান। আজ শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টায় পশ্চিম আলোহালী গ্রামেই জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয় ইউনিয়ন মেম্বার ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার দুপচাঁচিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

B
BN DESK | 08 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার