Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার দুপচাঁচিয়ায় ৪ জুয়াড়ি গ্রেফতার

BN DESK
02 September 2026, 12:28 PM পড়তে ১ মিনিট
বগুড়ার দুপচাঁচিয়ায় ৪ জুয়াড়ি গ্রেফতার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৪  জুয়াড়িকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ঘটনার দিন রাতে উপজেলার চামরুল ইউনিয়নে পারথিয়ট এলাকার রাস্তার উপর তাস দিয়ে জুয়া খেলার সময় ৪ জুয়াড়িকে গ্রেফতার করে এ সময় অন্য জুয়াড়িরা পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার পারথিয়ট এলাকার ফজলুর প্রামানিকের ছেলে আমজাদ প্রামানিক (৩৫), পার্শবর্তী কাহালু উপজেলার কালাই গ্রামের মৃত ইমরান সরকারের ছেলে ইলিয়াস সরকার (৬১), মৃত খুদু ফকিরের ছেলে শামছুল ফকির (৫২) ও শিবগঞ্জ উপজেলার পালিকান্দা আশেকপুর গ্রামের আব্দুর রাজ্জাক প্রামনিকের ছেলে আমিরুল প্রামানিক (৫০)।

পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে তিন সেট তাস, টাকাসহ জুয়া খেলার অন্যান্য সরঞ্জামাদি জব্দ করেন। ঐ রাতেই তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা হয়েছে। থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের গতকাল বুধবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার দুপচাঁচিয়ায় ৪ জুয়াড়ি গ্রেফতার

B
BN DESK | 27 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার